নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের গণসংযোগ
প্রকাশ : 2025-08-11 14:03:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
রবিবার (১০ আগস্ট) বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সোনাকানিয়া, চৌমোহনী ও নিমাইদিঘী বাজারসহ বিভিন্নস্থানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের সাথে গণসংযোগ করেন তিনি।
সেসময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী, পৌর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, থালতা মাঝগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি আব্দুস সামাদ, নন্দীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির সুলতান আহমেদ, থালতা মাঝগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সিহাব উদ্দিন প্রমুখ।