নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ : 2026-05-24 20:19:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসেনর সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী, দেবাশীষ কুমার কুন্ডু, মহেশ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।