নন্দীগ্রামে এক মাদকসেবনকারীকে ১৫দিনের কারাদণ্ড

প্রকাশ : 2026-04-24 19:51:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে এক মাদকসেবনকারীকে ১৫দিনের কারাদণ্ড

বগুড়ার নন্দীগ্রামে মাসুদ রানা (২৭) নামে এক মাদকসেবনকারীকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের বগুড়া 'খ' সার্কেলের একটি অভিযানিক টিম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের শাহীন আলমের ছেলে মাসুদ রানাকে মাদকসেবনকালে আটক করে। মাদকসেবনের প্রমাণ পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের বগুড়া 'খ' সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল। পরে দণ্ডপ্রাপ্ত মাসুদ রানাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, এধরনের অভিযান  আগামীদিনেও অব্যাহত থাকবে।