নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ 

প্রকাশ : 2026-05-21 15:30:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নে সরকারি সহায়তা ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভাটগ্রাম ইউনিয়নের গরীব-অসহায় ও নিম্ন আয়ের ২২৮০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। 

এ সময় তদারকি কর্মকর্তা মোত্তালেব হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ইউপি সদস্য আব্দুল হাকিম, হাসেম আলী জাহাঙ্গীর আলম বাবুসহ অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গরীব-অসহায় পরিবারের স্বচ্ছভাবে তালিকা তৈরি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।