দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করতে একমত বাংলাদেশ-চীন

প্রকাশ : 2026-05-06 16:17:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করতে একমত বাংলাদেশ-চীন

বাংলাদেশ ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে অংশ নেন চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিং ও পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এক বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে। পাশাপাশি চলমান “সমন্বিত কৌশলগত অংশীদারত্ব” আরও বিস্তৃত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থে উন্নয়ন সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।