দেবীগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  

প্রকাশ : 2026-02-27 19:29:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেবীগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত    

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  এমপি ফরহাদ হোসেন আজাদ। দেবীগঞ্জ পৌর শহরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজু ও সদস্য সচিব রোকনুজ্জামান সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব তুহিন বসুনিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা ও সদস্য সচিব রাসেল আহম্মেদ প্রধান, জিয়া পরিষদের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কৃষকদলের দেবীগঞ্জ উপজেলা আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাবু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ হোসেন, শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মন্ত্রী এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।  পরে জাতির কল্যাণ  ও সমৃদ্ধি কামনা করে দোয়া  করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।