দেবীগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট এক যুবক আটক  

প্রকাশ : 2026-04-23 18:28:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেবীগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট এক যুবক আটক  

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সাথে নিজের ছবি দিয়ে একটি  বিতর্কিত  পোষ্ট দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ  (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  বিষয়টি পুলিশের নজরে আসলে বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার  বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সাথে নিজের ছবি দিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন একটি বিতর্কিত পোস্ট প্রকাশ করেন।
 
 ছবিটির উপরে লিখেন "তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না   ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি"। পরে পোস্টের স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে   

পোস্টটি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। 
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে  পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, ওই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় উক্ত বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। তিনি আরো জানান তার বিরুুদ্ধে সাইবার সুরক্ষায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আদঅলতে সোর্পদ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
‎