দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে সংসদ সদস্যর নেতৃত্বে অভিযান, কঠোর হুশিয়ারি
প্রকাশ : 2026-04-06 15:38:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে অভিযান হয়েছে৷ এসময় এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সোমবার বেলা ১২ টার দিক হঠাৎ পরিচালিত এ অভিযানের সময় সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দূর্নীতিমুক্ত সমাজ গঠনে কঠোর হুশিয়ারি ব্যক্ত করে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষনা দেন৷ এসময় তিনি দলিল লেখক,জমির ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন৷ তিনি ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান৷
অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন,তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দূর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন৷ দূর্নীতি, মাদক,চাঁদাবাজ, ঘুষ,কিশোর গ্যাং,ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন৷ আমার এলাকার ভোটাররা আমাকে ঘরে বসে থাকার জন্য ভোট দেয়নি৷ আমি জেনেছি গত ১৬/১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মস্তানরা৷ আমরা আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি৷ দুপুর ২/৩ টার দিক এখানে চাঁদা তোলা হয়৷ সেটা আমরা তদারকিতে নিলাম৷ এখানে যে ৪৭জন দলিল লেখক রয়েছে৷ তাদের কাগজপত্র জমা দিতে বলেছি৷ এদের যে সহকারীরা আছে এদের মাধ্যমেই চাঁদাবাজিগুলো চলছে৷ সহকারীদের তালিকাও চেয়েছি৷ এরপর হঠাৎ অভিযানে ক্রেতা বিক্রেতা লেখক বাদে বাকি যারা(চাঁদাবাজ দালাল) থাকবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেব৷ আমরা অন্যায় দূর্নীতিমুক্ত দেশ গড়বো৷
কা/আ