তেতুলিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১১ জন নারী আটক

প্রকাশ : 2025-08-08 19:45:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

তেতুলিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১১ জন নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের  চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি।

বিজেপি ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৮ আগস্ট) ভোরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির আওতাধীন  এলাকার আমজুয়ানী সীমান্তে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুটি দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় বাংলাদেশ ভূখণ্ডের  ৬০০ গজ ভিতরে অবস্থানরত ১১ নারীকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা। 

 বিজিবি সুত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন।

এরপর আটকদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারী   জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে  তেঁতুলিয়া থানার  অফিসার ইনচার্জ  (ওসি) মুসা মিয়া জানান, তাদের থানায় হস্তান্তর করেছে বিজিবি৷ তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।