জামালপুরে বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা

প্রকাশ : 2026-03-19 19:00:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা

জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনার নিকটবর্তী বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, দুখি, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে গুণীজন সংবর্ধনাও দেয়া হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে বানারেরপাড় এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আলমাসের সভাপতি এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানব সম্পদ কমপ্লায়েন্স এন্ড লিগ্যাল এফেয়ার্স এর ব্যবস্থাপক আজহার হোসেন, ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনিছুর রহমান, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পপ কর্মকর্তা ডা: আহসান হাবীব আদনান, ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কেরামত উল্লাহ উজ্জল, শাহাদত শাহরিয়ার এন্ড কিবরিয়া চাটার্ড একাউন্ট্যান্ট এসিএ পার্টনার শাহরিয়ার শাহ পরাগ, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা: সালেহ মাহদী, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নোমানোর রশিদ নয়ন, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক সিরাতুল আমিন সিফাত, ময়মনসিংহ জেলার গৌরিপুর সরকারি কলেজের প্রভাষক হাবিবুল্লাহ। 

ঈদ সামগ্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে আরো যারা নিরলসভাবে কাজ করেন তারা হলেন বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি বাবুল হোসেন, সহসভাপতি মোশারফ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, কোষাধ্যক্ষ সবুর রহমান, সহকোষাধ্যক্ষ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহদত হোসেন সোহেল, দপ্তর সম্পাদক আল মামুন, সদস্য রিয়াসাত রুবেল, মুমিনুর রহমান, সাইদুর রহমান, শাহীন আলম বিদ্যুৎ। 

জানা গেছে, গত প্রায় এক দশক ধরে বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশন এলাকার গরীব দুখি, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটি প্রতি বছর ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ, অসহায় গরিব মানুষের চিকিৎসায় নগদ অর্থ বিতরণসহ সমাজের নানা বিষয়ে সহায়তা করে যাচ্ছে। দেশে ও বিদেশে যারা বিত্তবান মানুষ আছে তাদের নিকট থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে  সংগঠনকটি এলাকার গরিব মানুষের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করে আসছে। 

ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। তাদের সমাজসেবামূলক কাজের অগ্রগতি সত্যি প্রশংসার দাবি রাখে। সামনের দিনগুলোতে এ সংগঠনটির কার্যক্রম আরো গতিশীলভাবে এগুবো বলে আমরা বিশ্বাস করি। আজ প্রায় ৪০০ শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।