জামালপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন ইফতার মাহফিল
প্রকাশ : 2026-03-03 20:12:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার শহিদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে অনুষ্ঠানে আয়োজন করা হয়।এতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, জামালপুর জেলা শাখা সভাপতি,মোঃ মোস্তাফিজুর রহমান বাপ্পীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য, এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক, এবিএম মাকসুদুর রহমান সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জামালপু সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, এ.কে.এম ছামিউল আলম কুরসি।
উপস্থিত ছিলেন জামালপুর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডাঃ স্বাগত সাহা, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসনুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন,সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা।