জামালপুরে টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ, আটক ২

প্রকাশ : 2026-03-02 11:34:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ, আটক ২

জামালপুরে ভোক্তা অধিকার অধিদফতর এবং র‌্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শ ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ এবং দুজনকে আটক করেছে র‌্যাব।

রবিবার (১ মার্চ)  বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার একটি পরিত্যক্ত গুদামে অভিযান পরিচালনা করে ওই তেল জব্দ করা হয়।

আটক দুজন হলো– শাহীন (৩২) ও বিশাল (২৬)। তারা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।

ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং র‌্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যক্ত গুদামে যৌথভাবে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দ করা তেলের পরিমাণ ১ হাজার ৪শ ৪৪ লিটার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

কা/আ