ছাত্ররাজনীতির মাঠ থেকে উঠে আসা পঞ্চগড়ের ফরহাদ হোসন আজাদ পেলেন মন্ত্রীত্ব
প্রকাশ : 2026-02-17 19:30:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মন্ত্রী পরিষদে জায়গা করে নিলেন এক সময়ের তুখোড় ছাত্র নেতা ফরহাদ হোসেন আজাদ। তিনি সদ্য সমাপ্ত পঞ্চগড়- ২ ( বোদা-দেবীগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ হোসেন আজাদ তার নিকটতম জামায়াতের দাঁিড়পাল্লা প্রতীকের প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি) কে প্রায় ৪৭ হাজার ভোটে পরাজিত করেন। এই নির্বাচনে ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। এবং জামায়াতের প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি) ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।রাজনৈতিক নানা সূত্রে পাওয়া তথ্যে মতে, জানা গেছে স্বাধীনতার পর এই আসনটিতে এবারে প্রথম মন্ত্রী পরিষদে জায়গা করে নিলেন তিনি। তবে আগে পঞ্চগড়ের এই আসনটিতে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর মধ্যে সংসদ সদস্য হয়েছেন আওয়ামীলীগের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পরবর্তীতে বিএনপির মোজাহার হোসেন এবং সিরাজুল ইসলামের ছোটো ভাই আওয়ামীলীগের অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
তবে তিনি ২০১৮ সালে পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন ফরহাদ হোসেন আজাদ। এই বিএনপির নেতা জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব।
নব নির্বাচিত মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হোসেনের পৈত্রিক নিবাস
বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে।তিনি ছাত্র জীবন থেকেই বিএনপির আর্দশ নিয়ে রাজনীতি করে আসছেন। ফরহাদ হোসেন রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুজিব হলের আহ্বায়ক, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলেন। এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়।
এ ছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান দায়িত্বের পাশাপাশি ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাফুফের জাতীয় ফুটবল লীগের সদস্য হিসেবে তার কর্মকান্ড চালিয়ে আসছেন।