চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
প্রকাশ : 2026-04-28 16:53:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৃধার ডাঙ্গী এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইনের নেতৃত্বে এ সময় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে রাহিম মোল্ল্যা (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা আজহার হোসেন মোল্ল্যার ছেলে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানানো হয়।