ক্ষমতায় আছি ভাববেন মুই কি হনুরে রে এটা চলবেনা: পানি সম্পদ প্রতিন্ত্রী

প্রকাশ : 2026-02-21 12:26:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ক্ষমতায় আছি ভাববেন মুই কি হনুরে রে এটা চলবেনা: পানি সম্পদ প্রতিন্ত্রী

পানি সম্পদ প্রতিন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘‘ক্ষমতায় আছি বলে ভাববেন মুই কি হনুরে এটা চলবেনা, তাহলে আপনারা আমার কাছে আসবেন না।’’ আমি এ দায় আমি প্রধানমন্ত্রী নিবোনা।’’তিনি শুক্ররবার (২০ ফেব্রয়ারী) তার নির্বাচনী আসন পঞ্চগড়-২ ( দেবীগঞ্জ -বোদা) এর দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে পথ সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের চাঁদাবাজী বা কোন অপরাধের দায় আমি ও প্রধানমন্ত্রী নিবোনা। কোন সুনিদিষ্ট অভিযোগ পাওয়া গেলে দলীয় সিদ্ধান্ত সহ তাদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তাই আগে কি অপরাধ করেছেন ,ভুলত্রুটি করেছেন আত্নশুদ্ধি হয়ে যান। জমির বিচার, জমি  দখল , দোকান দখল এই দখল সেই দখল, তমুক দখল এটা হলে আমি এক সেকেন্ড সময় দিবোনা।’

মন্ত্রী বলেন, আপনাদের একটি ভোট ,সাধারন মানুষের একটি ভোট আমি ওই সাধারন মানুষের সাথে নিয়ে রাজনীতি করবো।’ নিজের ভুল জনগনকে দিবেন না।’  আমার এই রাজনীতির এই আর্দশ যদি ধারন করতে পারেন,তবে আমার সাথে রাজনীতি করতে পারবেন, নয়তো পারবেনা।’

তিনি আরো বলেন, জনগন কিন্তু ভোট দিতে প্রস্তুত , কিন্তু ভোটাররা আপনাদের আচার-আচরনে অতিষ্ট হয়ে যায়। আপনারা ব্যক্তি স্বার্থ দেখবেন না। যারা নেতৃত্বে আছেন,আশা করবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই । পরে তিনি কয়েকটি এলাকায় পথ সভা করেন।