কাউনিয়া-পীরগাছা (রংপুর-৪) আসনে তিন প্রার্থী সমানে সমান
প্রকাশ : 2026-02-02 17:09:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন সংসদ নির্বাচন ঘিরে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৮জন প্রার্থী থাকলেও বেশী আলোচনায় ৩জন প্রার্থী এমদাদুল হক ভরসা, আখতার হোসেন ও আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান। তাদের নিয়ে এখন শুধু জাতীয় রাজনীতি নয়, নিজ নিজ এলাকাতেও প্রত্যাশা তৈরি হয়েছে। বাস্তবতা, জনমত আর সীমাবদ্ধতা মিলিয়েই তাদের অবস্থানটা দেখা দরকার। এমদাদুল হক ভরসা দলীয় ও তার বাবার পরিচয়ে এই এলাকা বরাবরই রাজনীতিসচেতন, দলীয় আনুগত্য এখানে গুরুত্বপুর্ণ হলেও ব্যক্তিগত দান বিভিন্ন সহযোগিতায় পরিচিতি কম নয়। এখানেই এগিয়ে রয়েছেন তিনি। আখতার হোসেন জাতীয় রাজনীতিতে ২৪শের আন্দোলনের পরিচিত মুখ, ড. ইউনুসের সফর সঙ্গির অভিজ্ঞতা ও স্পষ্ট বক্তব্য এবং জামায়াতের সমর্থন তাকে অনেক ভোটারের কাছে গ্রহণযোগ্য করেছে। বিশেষ করে শিক্ষিত ও পেশাজীবী, নতুন ভোটারের মধ্যে তার পক্ষে ভালো জনমত রয়েছে।
অপর দিকে জাতীয়পার্টির ঘািট হিসেবে পরিচিত পীরগাছা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞাতা নিয়ে তিনিও পিছিয়ে নেই। তবে বাস্তবতা হলো, এই আসনে প্রতিদ্ব›িদ্বতা হবে ত্রিমূখী। তবে তিন প্রার্থীরই শক্ত মাঠসংগঠন ও স্থানীয় রাজনৈতিক সমীকরণ তাদের জন্য বড় চ্যালেঞ্জ। জনমত থাকলেও সেটাকে ভোটে রূপ দেওয়াটাই তাদের মূল লড়াই।
অন্যদিকে রংপুর-৪ আসনে কাউনিয়া উপজেলার হারাগাছ অন্যতম বেশী ভোটার ও বৈচিত্র্যময় এলাকা। এখানে অর্থশালী ও শ্রমিক ভোটার সংখ্যা বেশি। এই জায়গাতেই এমদাদুল হক ভরসার বড় শক্তি। মহাজনদের ঐক্য, শ্রমিকদের ভালবাসা, আঞ্চলিক ভাষা, নাগরিক সমস্যা নিয়ে কথা বলা এসব কারণে এলাকায় বিশেষ করে মহিলা ভোটার তার পক্ষে ইতিবাচক। অপর দিকে আকতার হোসেন জুলাই আন্দোলনে ভূমিকা, স্থানীয়ভাবে গড়ে ওঠা একটি সচেতন সমর্থন, ভদ্রভাষা, ঢাকসুতে বিপুল ভোটে জয়, সাধারন পোশাক, এলাকার উন্নয়নে ইতিবাচক প্রতিশ্রæতির ফলে তরুণ ও প্রথমবার ভোট দেওয়া অংশের মধ্যে তার পক্ষে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে।
আবার পীরগাছা এলাকায় দলীয় ভাবে একক প্রার্থী ও উপজেলা চেয়ারম্যানের অভিজ্ঞতায় ও লাঙ্গলের প্রতি ভালবাসা এবং আওয়ামীলীগের কিছুটা সমর্থনেআবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান তিনিও বেশ এগিয়ে। এবারের নির্বাচনে বেশ কঠিন সমিকরণ। দুই উপজেলার তিনটি থানার জটিল ভোটের হিসাব আর শক্ত প্রতিদ্ব›দ্বী। বিপক্ষে আছে দলীয় শক্তির সীমাবদ্ধতা। এই আসনে ৮জন প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। ৩জন প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় আলোচনার কেন্দ্রে রয়েছেন। জয়ের সমীকরণ কঠিন হলেও এটুকু পরিষ্কার এমদাদুল ভরসা, আখতার হোসেন ও মাহাবুবার এর মধ্যেই মুল লড়াইটা হবে। শেষ পর্যন্ত সেই জনমত কতটা ভোটে রূপ নেয়, সেটাই নির্ধারণ করবে তাদের ভাগ্য।
ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, তারা চায় সৎ সাহসী নির্ভীক দুর্নীতি মুক্ত এবং এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই তারা বেছে নিবেন। তাইতো অনেকই বলছেন কে হাসবেন শেষ হাসি রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে।