কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, প্রশাসন নীরব
প্রকাশ : 2026-04-27 17:54:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সেবা প্রত্যাশি সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
রোববার সকালে হওয়া স্বল্পমাত্রার বৃষ্টিতেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যায়। বিশেষ করে গাছপালা ঘেরা এলাকা ও নিচু স্থানগুলোতে পানি দীর্ঘ সময় ধরে স্থির থাকায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণেই এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ক্যাম্পাসে আগত কয়েকজন সেবা প্রত্যাশি জানান, পানি জমে থাকায় বিভিন্ন দপ্তরে কাজ করতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় জুতা হাতে নিয়ে কাদা পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়। বিগত সময়ে প্রায় ৭৫ হাজার টাকা ব্যায় করে পাই লাইনের ব্যবস্থা করা হলেও কার্যত তা এখন অচল প্রায়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রæত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।