কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু
প্রকাশ : 2026-04-27 18:07:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ তদন্ত পরিচালনা করেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এর প্রতিনিধি ও জেলা সমবায় কর্মকর্তা, কুড়িগ্রাম মোঃ আতিকুর রহমান।
বিআরডিবি ভবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস কক্ষে তদন্তকালে উপস্থিত ছিলেন অভিযোগকারী পশ্চিম তালুকশাহবাজ কেএসএস লিঃ-এর ম্যানেজার আঃ মোতালেব, পশ্চিম নিজপাড়া কেএসএস লিঃ সভাপতি মোঃ সারওয়ার আলম, চারুভদ্র কেএসএস লিঃ এর ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, দক্ষিন বাজেমজকুর কেএসএস লিঃ এর সভাপতি হানিফ উদ্দিন সহ ১০টি সমিতির সভাপতি ও ম্যানেজারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, ইউসিসি লিঃ এর সভাপতি আঃ বারেক, সাবেক সভাপতি হাফিজ উদ্দিন ও মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
তদন্তকারী কর্মকর্তা জেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, তদন্তে যা সঠিক এবং সমবায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে শান্ত থাকার আহŸানও জানান তিনি। এদিকে অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৫৯টি সমিতির সদস্যদের স্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন।