কাউনিয়ায় ৪ দোকান মালিকের ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2026-03-02 11:50:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ৪ দোকান মালিকের ৭ হাজার টাকা  জরিমানা

গতকাল (রোববার) কাউনিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-৩৭/৩৮/৪৩ ধারায় ৪ দোকান মালিকের জরিমানা করা হয়।
জরিমানা করা দোকান গুলোর মধ্যে রয়েছে কাউনিয়ার সুজন ভ্যারাইটি স্টোরের ২০০৯-৩৮ ধারায় ২ হাজার টাকা, সোহরাব হোসেন মুদীর গালামালের দোকানের মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা, সাইফুল ইসলামের দোকানের পন্যের মোড়ক না থাকায় ২০০৯-৩৭ ধারায় ১ হাজার টাকা এবং সুকুমারের হোটেলে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য সামগ্রী তৈরির কারণে ২০০৯-৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। ভ্রাম্যমান আদালত পরিচালনা কে এলাবাসী স্বাগত জানিয়ে অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

কা/আ