কাউনিয়ায় ২ বিসিআইসি সার ডিলারের ৮০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : 2026-03-05 20:04:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ার দুই বিসিআইসি সার ডিলারের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার খানসামা হাটের মেসার্স নুরুল হক নামের সার ডিলারের ৩০ হাজার টাকা এবং মীরবাগ বাজারের মেসার্স মোশাররফ হোসেন নামের আরেক ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট পাপিয়া সুলতানা। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি নীতিমালা লঙ্ঘন করে খুচরা বিক্রেতার কাছে সার বিক্রি করছে। এছাড়া বিক্রির ক্যাশ মেমোতে একই মোবাইল নম্বর বিভিন্ন ক্রেতার নামে ব্যবহার এবং কিছু ক্ষেত্রে ভুয়া মোবাইল নম্বর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মেসার্স নুরুল হকের ৩০ হাজার টাকা এবং মেসার্স মোশাররফ হোসেনের ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার সহ একদল পুলিশ সদস্য। উপজেলা প্রশাসন জানায়, কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।