কাউনিয়ায় হারাগাছে জমির নিয়ে ভাই এর হাসুয়ার কোপে ভাই খুন

প্রকাশ : 2025-07-20 18:35:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় হারাগাছে জমির নিয়ে ভাই এর হাসুয়ার কোপে ভাই খুন

কাউনিয়ায় উপজেলার হারাগাছ নাজিরদহ গ্রামে জমির জন্য ভাই এর হাতে ভাই মাসুদার রহমান (৪৫) খুন এর ঘটনা ঘটেছে। নিহত মাসুদার রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত আঃ জলিলের পুত্র।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে দীর্ঘদিন ধরে বাড়ি ভিটার ৮ শতক জমি নিয়ে চাচা আঃ লতিফের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় আঃ লতিফ তার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর উঠাতে গেলে মাসুদার রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আঃ লতিফের ছেলে সাইফুল ইসলাম তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে কোপ মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেপিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।