কাউনিয়ায় বিশিষ্ট্য দলিল লেখক আঃ রশিদ আর নেই
প্রকাশ : 2026-05-21 15:54:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়ায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট দলিল লেখক আঃ রশিদ (৬০)। গত বুধবার রাতে শারীরিক নানা জটিলতায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত রজব মাহমুদের পুত্র। জীবদ্দশায় আঃ রশিদ কাউনিয়া দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকাবাসী ও দলিল লেখক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।