কাউনিয়ায় এনসিপির ও ১১দলীয় জোটের নির্বাচনী পথসভা
প্রকাশ : 2026-02-02 17:32:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথ সভা কাউনিয়া গালর্স স্কুল মাঠে গত রোববার রাতে অনুষ্ঠিত হয়। উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের এমপি প্রার্থী আখতার হোসেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান, কাউনিয়া উপজেলা জামায়াত সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী ফজলুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এমসিপি কাউনিয়া শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, রংপুর জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ, মোঃ আবু রেজা, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা সারমিন প্রমূখ।
বক্তারা বলেন শাপলা কলি মার্কার প্রার্থী আখতার হোসেন জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রথম অগ্রাধিকার দেওয়া হবে, উন্নয়ন বঞ্চিত রংপুরের উন্নয়ন করা হবে। বেকারত্ব দূরীকরণ, নারীদের সাবলম্বী করার ব্যবস্থা করা হবে। শাড়ি, কম্বল, স্কুল ব্যাগ, টাকা পয়সা দিয়ে ভোট নেওয়ার দিন শেষ। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় পার্টির কবর রচিত হবে। আপনারা শাপলা কলি কে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কার ও নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবেন এবং জবাবদিহি মূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা কাউনিয়া-পীরগাছার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার আহŸান জানান। পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।