কাউনিয়ার হারাগাছে কয়েলের আগুনে বাড়িঘর ভস্মীভূত

প্রকাশ : 2026-03-02 19:01:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ার হারাগাছে কয়েলের আগুনে বাড়িঘর ভস্মীভূত

কাউনিয়ায় মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে বাড়ি ঘর, গরু, ছাগল, হাঁস মুরগি, ধান-চাল আসবাব পত্র সহ নানা মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের পূর্ব নাজিরদহ (দয়াল বাজার) গ্রামে রোববার রাতে মোঃ সুলতান মিয়ার গোয়াল ঘরে জ্বালানো মশা তাড়ার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে ২টি ঘর, ২টি বিদেশি গরু, ৪টি ছাগল, হাঁস-মুরগী, ধান-চাল, আসবাবপত্র সহ নানা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।