কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

প্রকাশ : 2026-02-03 17:00:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

কাউনিয়ায় পুকুরের পানি মটার দিয়ে পানি ছেঁকতে গিয়ে বিদ্যুতের তারে হাত পড়ে হজরত আলী (৪৫) নামের এক কৃষি শ্রমিক মৃত্যু বরণ করেছে। ঘটনা টি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামে। 

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার পূর্বচাঁনঘাট গ্রামের ইসমাইল হোসেনের পুত্র হজরত আলী (৪৫) মাছ ধরার জন্য মটার দিয়ে পুকুরের পানি ছেঁকতে যায়। অসাবধানতা বশত: সেচ মটারের তারে হাত পড়ে বিদ্যুৎস্পৃট হয়ে হজরত আলী ঘটনা স্থলেই মারা যায়। তাকে বাঁচাতে গিয়ে একই এলাকার বাসিন্দা বারি মিয়ার পুত্র সাজু মিয়া (৩২) গুরুতর আহত হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।