এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশ : 2026-06-10 17:04:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের ওপর কথিত হস্তক্ষেপের প্রতিবাদ এবং ব্যাংকটিকে এস আলম গ্রæপের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশের বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এ ব্যাংকে লেনদেন করেন। তাই ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বক্তারা অভিযোগ করেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের ওপর দমনমূলক আচরণ করা হচ্ছে। তারা ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা দেশের সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহŸান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খায়রুল ইসলাম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের প্রধান আহŸায়ক কামরুল ইসলাম সোহেল, মাওলানা মো. মোস্তাফা আল মারুফ, আরিফ বিল্লাহ, আবু আব্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  প্রমুখ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।