এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল
প্রকাশ : 2026-02-21 11:48:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। সেজন্যই এবার আমাদের অনুভূতি একটু ভিন্নরকম।’শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা যেটা প্রত্যাশা করছি, জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, বাংলাদেশে সত্যিকার অর্থেই ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য।’
তিনি বলেন, ‘একুশের মূল চেতনা ছিল, সত্যিকার অর্থেই বাংলাদেশে বৈষম্যহীন একটা সমাজ ও রাষ্ট্র গঠন করা।আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাব। আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরো সমৃদ্ধ করতে সক্ষম হব। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব।