ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 2026-03-20 17:54:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরে ব্যস্ত কর্মসূচির মধ্যদিয়ে সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন তিনি। এরপর সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনীতিবিদসহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেল জানিয়েছে, ওইদিন বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে থাকবেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এছাড়া বিকালে সারা দেশের নেতাকর্মীদের খোঁজ-খবর নেবেন তিনি।