আর যেন কোনো নিরীহ প্রাণ বিমান দুর্ঘটনায় না ঝরে - মীর সরফত আলী সপু
প্রকাশ : 2025-07-25 19:20:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশে ১৯৭৬ সাল থেকে বারবার ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার জন্য কারো গাফিলতি, প্রশিক্ষণের ঘাটতি না খামখেয়ালিপনা - এ বিষয়ে প্রশ্ন তুলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান, যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ এইভাবে না ঝরে।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী আন্ডার পাস এলাকায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘনায় নিহতদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অনেক মান মারা যান । এ মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় এই দোয়া মাহফিল।
প্রধান অতিথির বক্তব্যে মীর সরফত আলী সপু আরও বলেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই দেশের ছোটখাটো সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, জসিম মোল্লা, বিএনপি নেতা রফিকুল ইসলাম রজন, নুরুজ্জামান শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, উপজেলার আহবায়ক শামসুল ইসলাম,সদস্য সচিব শামসুল হক জহিরুল ইসলাম বাদশা ও নাঈম লস্কর সহ এলাকার স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।