আপনাদের কাছে ভুল ত্রুটি করলে আপনারা ক্ষমা করে দিবেন: ডি এম জিয়া

প্রকাশ : 2026-02-08 18:15:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আপনাদের কাছে ভুল ত্রুটি করলে আপনারা ক্ষমা করে দিবেন: ডি এম জিয়া

রাজশাহীর ৪-বাগমারা সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া বলেছেন,আমি মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন যাবত আমি বাগমারা উপজেলা চেয়ারম্যান হিসেবে জনপ্রতিনিধিত্ব করেছি। আমি বিন্দুমাত্র আপনারাদের কাছে ভুলত্রæটি করে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। গতকাল শনিবার (৭ ফেব্রæয়ারি) বিকালে উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে  উপজেলার হাটগাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়াকে বিজয় করার লক্ষে নির্বাচনীয় জনসভা তিনি এ সব কথা বলেন। 

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিকের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া। বিষেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু প্রমুখ।