আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

প্রকাশ : 2026-02-23 18:51:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের সহযোগি সংগঠন আদমদীঘি সদর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২২ ফেব্রুয়ারী) বিকেলে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় অফিসে এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদমদীঘি সদর যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার হোসেন। যুব বিভাগের সেক্রেটারী বেলায়েত হোসেনের  সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জাায়াতের ইউনিট সদস্য মোস্তফা আহমেদ নাইডু, ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিছ আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটার রেজোয়ান হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, সেক্রেটারী ফরিদুল ইসলাম, জামায়াত নেতা আসাদুল ্হক, আলী হাসান, মাওলানা মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।