আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-04-27 18:14:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান, খন্দকার মেহেদী  হাসান, হেদায়েতুল ইসলাম উজ্জল, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মোমিন খান, মিজানুর রহমান, হেদায়েতুল ইসলাম নয়ন প্রমুখ। সভায় প্রেসক্লাবের সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও কতিপয় ইউটিউবার (কনটেন্ট ক্রিয়েটর) বৃন্দ আদমদীঘির বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ উঠেছে। এসব ব্যক্তি কোন স্বীকৃত পত্রিকার বা গনমাধ্যমের সাথে সম্পৃক্ত না থাকলেও নিজেদের সাংবাদিক পরিচয়ের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব ব্যক্তিদের সর্ম্পকে সজাগ থাকার জন্য সকলকে আহবান জানানো হয়।