আদমদীঘি কৃষি প্রণোদনা বিতরণ
প্রকাশ : 2026-04-13 18:55:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে উফশী আউশ, গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সোমনার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন ৩৮ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা বেগমের সভাপত্বিত্বে ও কৃষি অফিসার রবিউল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
উল্লেখ্য: এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে উফশী আউশ বীজ ও সার, ২০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন তিল বীজ ও সার, পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।