আদমদীঘিতে শহিদ দিবস ও এমপির সাথে মতবিনিময় অনুষ্ঠিত 

প্রকাশ : 2026-02-21 19:31:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে শহিদ দিবস ও এমপির সাথে মতবিনিময় অনুষ্ঠিত 

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান,   ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য, দিবসটি পালনে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। আলোচনা সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।