আদমদীঘিতে লোকনাথ ব্রক্ষ্রচারীর ১৩৬ তম তিরোধান দিবস পালিত
প্রকাশ : 2026-06-03 21:09:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন লোকনাথ মন্দিরে সাধক ও আধ্যাতিœক গুরু লোকনাথ বাবা'র ১৩৬ তম তিরোধান দিবস বিভিন্ন আনুষ্টানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল (৩ জুন/১৯ শে জৈষ্ঠ) গতকাল বুধবার, তালসন লোকনাথ সংঘের আয়োজনে দিনব্যাপী পুজা অর্চনা, মন্ত্রজপ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, কীর্তন, লোকনাথ ব্রক্ষ্রচারীর জীবনী নিয়ে আলোচনা, ভক্তদের মাঝে প্রসাদ বিতরন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে তপস্বী জীবন যাপন, গভীরধ্যান ও ধর্মীয় শিক্ষার জন্য স্বরণীয় লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান (প্রয়াণ) দিবস পালন করা হয়। আয়োজন কমিটির নের্তৃবৃন্দরা জানায়, বাবা লোকনাথ ব্রক্ষ্রচারী (১১ ৩৭ বঙ্গাব্দে ১৮ ভাদ্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে পশ্চিম বঙ্গের বারাসাত জেলার চৈরাসী চাকলায় লোকনাথ ঘোষাল হিসেবে কমলাদেবী এবং রামনারায়ন ঘোষালের ঘরে জন্মগ্রহন করেন। ১২৯৭ খ্রীস্টাব্দের ১৯ জ্যৈষ্ঠ/ ১৮৯০ সালের ৩ জুন, মহাপ্রয়াণ হয়। পরবর্তী জীবনে তিনি তপস্বা, ধ্যান জ্ঞান লাভ করার পর বাবা লোকনাথ নামে পরিচিত হন। বাবা লোকনাথ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তাকে রণে বনে জলে জঙ্গলে যেখান থেকে স্বরণ করি না কেন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তদের এই বিশ্বাস থেকেই তালসন লোকনাথ সংঘ প্রতিবছরের ন্যায় এবারও লোকনাথ বাবা'র তিরোধান দিবসের আয়োজন করেন।