আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিলা নিহত
প্রকাশ : 2025-07-12 19:43:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আদমদীঘির অদুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জেসমিন আক্তার (৪২) নামের এক গৃহবধু নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়েকর আদমদীঘি উপজেলার শিয়ালশন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার নওগাঁ সদরের চক মুক্তার এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোখলেছুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নওগাঁ সদরের চক মুক্তার এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোখলেছুর রহমান মোটরসাইকেল যোগে তার স্ত্রী জেসমিন আক্তারকে পিছনে নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। তারা সন্ধ্যায় আদমদীঘির অদুরে শিয়ালশন রাস্তা মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহির জেসমিন আক্তার পিছন থেকে ছিটকে পড়ে আহত হয়। আহত জেসমিন আক্তারকে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ১২ টায় মারা যান বলে নিহতের স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোখলেছুর রহমান জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।