আদমদীঘিতে মাদক বিক্রেতা সহ গ্রেপ্তার-৩
প্রকাশ : 2026-05-08 19:08:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক যুবক ও আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
জানাযায়, আদমদীঘি থানার এসআই আরাফাত রহমান সঙ্গীয় ফোর্স সহ এক অভিযান চালিয়ে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ উপজেলার নশরতপুর ইউনিয়নের কোচকুড়ি গ্রামের মৃত আবু জাহিদ মন্ডলের ছেলে শামসুজ্জামান মাসুম মন্ডল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবক আরাফাত রহমানের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অপর আরেকটি অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের ছাতুয়া গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে নজরুল ইসলাম এবং আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের নজরুল প্রামানিকের ছেলে রেজাউল ইসলাম পিপলকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার জেল হাজতে পাঠিয়েছে।