আদমদীঘিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ : 2025-07-14 19:28:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা ও ভাল কাজের জন্য পুরস্কৃত করা হয়। 

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। আরো বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পরিবার কল্যাণ পরিদর্শক আলতাফুন নেসা, মোশারফ হোসেন ও পরিবার কল্যাণ সহকারি লাবনী আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।