আটোয়ারীতে নমুনা ব্যালট সহ যুবশক্তির সভাপতি আটক, তিন বছর কারাদন্ড

প্রকাশ : 2026-02-12 18:18:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আটোয়ারীতে নমুনা ব্যালট সহ যুবশক্তির সভাপতি আটক, তিন বছর কারাদন্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুবশক্তির সভাপতি   সুকুমার দাস বাবুকে নমুনা ব্যালট সহ আটক করে ৩ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকালে ভোট  আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নমুনা ব্যালটসহ আটক করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরে তাৎক্ষণিকভাবে তাকে নির্বাচনকালীন বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক ও সহকারী জজ জনাব রানা পারভেজ শুনানি শেষে সুকুমার দাস বাবুকে ৩ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে পঞ্চগড় জেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারী অব্যাহত রয়েছে।  নির্বাচনে যে কোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।