আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন
প্রকাশ : 2025-07-16 19:41:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি করেছে আইনজীবীরা মঙ্গলবারসকালে পঞ্চগড় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচীর আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত থেকে ও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আদম সুফি, গভার্নমেন্ট প্লিডার (জিপি) এড. মোঃ আব্দুল বারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য এড. মির্জা আমিরুল ইসলাম, এড. গোলাম হাফিজ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. ইয়াসিনুল হক দুলাল, এড. মেহেদী হাসান মিলন প্রমূখ।বক্তারা এসময় বলেন, দেশে একটি কার্যকর, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে হলে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করে একটি স্বাধীন সচিবালয়ের অধীনে নিয়ে আসা জরুরী। এসময় অভিযোগ করা করা বলা হয়, অতীতে বিভিন্ন সরকার বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা ও জনগণের মৌলিক অধিকারকে ক্ষুন্ন করেছে।বক্তারা আরো বলেন, হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টসহ সকল বিচারিক প্রতিষ্ঠানকে প্রশাসনিকভাবে পরিচালনা করার জন্য পৃথক সচিবালয় না থাকায় বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন না। এই পরিস্থিতিতে বিচার বিভাগের ওপর প্রশাসনের প্রভাব পড়ছে এবং এতে করে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে।বক্তারা বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ থাকায় বিচার বিভাগ কার্যকরভাবে স্বাধীনতা পাচ্ছে না। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ রোধে দ্রত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে।