নন্দীগ্রামে বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবির ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ২১:১০ |  আপডেট  : ১৩ মে ২০২৬, ০২:০৪

বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি (৭২) রবিবার ভোর ৪টায় নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)। 

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর বৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ শেষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনারের মধ্যদিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত